IRRSTC RESEARCH LETTER 2018-2023
IRRSTC RESEARCH LETTER 2018-2023 পদার্থ বিজ্ঞানের কতিপয় মৌলিক প্রশ্ন এবং তার উত্তর “এই মহাবিশ্ব কোথা থেকে এলো? এটা হলো আদি প্রশ্ন। ১৩ দশমিক ৭ বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণ ঘটেছিল, যা থেকে এই মহাবিশ্ব জন্ম নিল। কেন? কেমন করে? তার আগে কী ছিল কেউ জানে না” (বিজ্ঞানচিন্তা, জুন, ২০১৯, পৃষ্ঠা ৩৬-৩৭)। প্রশ্ন নং-০১: এই মহাবিশ্ব কোথা থেকে এলো? উত্তরঃ কসমোলজিক্যাল স্ট্যান্ডার্ড মডেল থিউরির বর্ণনামতে, হাইয়েস্ট এনার্জেটিক রেডিয়েশনে “বিগ ব্যাং” (Big Bang) নামে সংঘটিত মহাবিস্ফোরণ থেকে এই মহাবিশ্বের উদ্ভব। প্রশ্ন নং-০২:হাইয়েস্ট এনার্জেটিক রেডিয়েশনের আগে কী ছিল? উত্তরঃ এ ব্যাপারে কসমোলজিক্যাল স্ট্যান্ডার্ড মডেল থিউরিতে প্রশ্নও নেই, উত্তরও নেই। প্রশ্ন নং-০৩: এই মহাবিশ্ব কী দিয়ে তৈরি? উত্তরঃ প্রকৃতিতে এত এত কণা। এসব কী দিয়ে তৈরি কেউ জানে না (বিজ্ঞানচিন্তা) প্রশ্ন নং-০৪: এই মহাবিশ্ব গভীর প্রজ্ঞা, প্রখর বুদ্ধিমত্তা সহকারে সুশৃঙ্খল, সুবিন্যস্ত এবং সুপরিকল্পিতভাবে কে চালান? উত্তরঃ এ প্রসঙ্গে নিউটনের ভাষ্যঃ মাধ্যাকর্ষণ গ্রহগুলির গতি ব্যাখ্যা করে, তবে কে গ্রহগুলিকে গতিশীল করে তা ব্যা...