Report I
আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। এমনকি টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা যাবে না। মধ্যপ্রাচ্য ছাড়াও ১১ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও খালি চোখে চাঁদ দেখা সম্ভব বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’। চাঁদ দেখতে পাওয়ার কিছু নির্ণায়ক রয়েছে। প্রথমটি হলো— সূর্য অবশ্যই দিগন্তের নিচে থাকতে হবে। এর কারণ নতুন জন্ম হওয়া অস্পষ্ট অর্ধচন্দ্র দেখতে হলে পর্যাপ্ত অন্ধকার প্রয়োজন। দ্বিতীয় হলো— চাঁদকে অবশ্যই দিগন্তের ওপর থাকতে হবে। আর তৃতীয়টি হলো— আকাশে চাঁদ ও সূর্যের মধ্যে পর্যাপ্ত ব্যবধান থাকতে হবে। এ ব্যবধানটিকে ‘ডানজন লিমিটি’ হিসেবে অভিহিত করা হয়। যেটি নির্দেশ করে চাঁদ এবং সূর্য ৫-৭ ডিগ্রি আলাদা রয়েছে। যেটি হিসাব করা হয় হাতের তিনটি আঙুল রাখলে যতটুকু প্রশস্ত হবে ততটুকু দিয়ে। খালি চোখে চাঁদ দেখতে হলে চাঁদ ও সূর্যের মধ্যে ৫ ডিগ্রি ব্যবধান থাকতে হবে। এখন প্রশ্ন হলো— ওই দিন বাংলাদেশ চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু। সময়বিষয়ক সংস্থা ‘টাইম অ্যান্ড ডেটের’ তথ্যানুযায়ী, আগামী ১১ মার্চ ব...