প্রত্যেক বিষয় জোড়া জোড়া
প্রত্যেক বিষয় জোড়া জোড়া
►এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, তা কেবল হয় তরঙ্গ ধর্মের প্রমাণ দেয়, যেমন ইয়ংয়ের বিখ্যাত দ্বিচির বা টু-স্লিট পরীক্ষা ব্যতিচারের প্রমাণ দেয়, যা তরঙ্গ ধর্মের প্রমাণ। কিংবা আলোর কণা ধর্মও আছে, যার প্রমাণ মেলে আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া পরীক্ষার মাধ্যমে। কিন্তু আলোর দুটি ধর্মই একসঙ্গে পর্যবেক্ষণ করা সম্ভব নয়—হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির মূল কথাই হলো এটা।
►আলোর যেমন কণা ধর্ম আছে, তেমনি আছে তরঙ্গ ধর্ম। আলো একধরনের শক্তি, কিন্তু এই শক্তি কোন রূপে থাকে, এটা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অনেককালের। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে আলোর যেমন কণা ধর্ম আছে তেমনি আলোর তরঙ্গ ধর্মও আছে, কিন্তু একই সঙ্গে দুটি নয়!
►সুইস ফেডারেলের ইনস্টিটিউট অব টেকনোলজি (EPFL-cole polytechnique fédérale de Lausanne is a research institute) বিজ্ঞানীদের কৌতূহল ছিল এই দ্বৈত আচরণ নিয়ে।
►অনেক দিন ধরেই চেষ্টা করেছিলেন তাঁরা আলোর এই দ্বৈত আচরণের ছবি একই সময়ে নেওয়ার। ২০১৫ সালে তাঁদের অপেক্ষার অবসান ঘটে। তুলতে সক্ষম হন আলোর দ্বৈত চরিত্রের ছবি। সে বছর নেচার কমিউনিকেশন–এ প্রকাশিত হওয়া একটি প্রবন্ধে সেই ছবি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করা হয়।
►বিজ্ঞানী ফাব্রিজিও কার্বনের নেতৃত্বে একটি দল EPFL এ যে গবেষণায় নিযুক্ত ছিলেন তাতে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি ছিল আলো তৈরিতে ইলেকট্রন ব্যবহার করা। এই দলের বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় অবশেষে সক্ষম হন প্রথমবারের মতো একটিমাত্র ছবিতে আলোর দুই রকম অবস্থাকে তুলে ধরতে, যে ছবি বলে দেয় আলোর যেমন কণা ধর্ম আছে তেমনি তরঙ্গ ধর্মও আছে।
►পরীক্ষাটি করার জন্য লেজার দিয়ে আলো ফেলেন ধাতব ন্যানোমিটার ব্যাসার্ধের তারের ভেতর দিয়ে। লেজার আলো ন্যানোতারের বাইরের পৃষ্ঠে থাকা চার্জিত কণাগুলোকে আন্দোলিত করে। এতে একধরনের স্থির তরঙ্গ সৃষ্টি হয়, যা পরীক্ষায় আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয়। তারপর ইলেকট্রন নিক্ষেপ করা হয় এই ন্যানোতারের পাশ দিয়ে। ফলে ইলেকট্রনগুলো ন্যানোতারের আলোক তরঙ্গের সঙ্গে মিথস্ক্রিয়ায় অংশ নেয়। এতে পরিবর্তিত হয় আলোক তরঙ্গের গতি।
►এখানে স্থির তরঙ্গ তৈরি হওয়া যেমন আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ দেয়। তেমনি ইলেকট্রনের সঙ্গে আলোর মিথস্ক্রিয়ার ফলে ইলেকট্রনগুচ্ছ এবং আলোর প্যাকেটের (কোয়ান্টা) মধ্যে পারস্পরিক শক্তি বিনিময়ের যে মিথস্ক্রিয়া, তা প্রমাণ করে আলোর কণা ধর্মের।https://www.bigganchinta.com/physics/
Comments
Post a Comment